1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান: ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার বাঘায় নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল বোমা আতঙ্কের মধ্যেও শেষ দিনে কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে মানুষের ঢল শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন রূপসায় নবাগত ইউএনও রিফাতুল ইসলামের সঙ্গে সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় বাধা দেওয়ায় শিবগঞ্জে সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণ বন্ধ, চরম দুর্ভোগে হাজারো মানুষ শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: আহত ১, ৩ চোরাকারবারি গ্রেপ্তার কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নে ইতিহাস: প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন তাহেরপুর

নওগাাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

পরেশ টুডু, পত্নীতলা, নওগাঁ…………………

পত্নীতলায় “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২৩-২৯ জুলাই উদ্বোধন উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভিনের সঞ্চালনায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, প্রভাষক অর্শ্বীনি কুমার রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন পতœীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, পতœীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র দাস সহ অন্যান্য কর্মকর্তা, সুধীজন, মৎস্যচাষীবৃন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা সফল মৎস্য চাষীদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট