1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
খুলনায় নির্জনা হত্যা মামলায় প্রধান আসামি পিতা আকাশ গ্রেপ্তার রুয়েটে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামিদের চাকুরিতে বহাল করার অভিযোগ রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ এর উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী ‎ রাসিক প্রশাসকের হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ও ঔষধ কোম্পানীর প্রতিনিধিদে দৌরাত্ব, নেই পর্যপ্ত ঔষধ, ভোগান্তিতে রোগীরা তানোরে কৃষক ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা গন্ধে পেট্রোল বোমা নিক্ষেপের সন্দেহ , বৈদ্যুতিক শর্টসার্কিট নিয়েও আলোচনা, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপির গর্বের নাম বাজু বাঘা নতুনপাড়ার সাদিয়া বাঘায় বৃদ্ধের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ, বিশ মামলার একজন ফেনসিডিল সহ গ্ৰেপ্তার তানোরে পুলিশের মাদকবিরোধী অভিযান: কালীগঞ্জ আদিবাসী পাড়ায় বিপুল পরিমাণ চুলাই মদ ধ্বংস

তানোরে শিশু বলাৎকারের মামলায় আটক ১

  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৪৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে মুঠোফোনের লোভ দেখিয়ে ১২  বছর বয়সী এক স্কুল পড়ুয়া ছাত্রকে বলাৎকারের মামলায়  রুস্তম আলী (৪৭) নামে এক জনকে আটক ও আদালতের  মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। আটক রুস্তম আলী উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) হরিপুর গ্রামের মৃত ইয়ার আলী মন্ডলের পুত্র।

জানা গেছে, গত ৩১মে শুক্রবার রাতে এ ঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে রুস্তম আলীকে আসামি করে তানোর থানায় বলাৎকারের (ধর্ষণ) মামলা করেছেন। এদিকে মামলার প্রেক্ষিতে এদিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে রাজশাহী রেল স্টেশন থেকে রুস্তম আলীকে আটক করেছেন। অভিযোগে প্রকাশ, সম্প্রতি উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) হরিপুর গ্রামের মৃত ইয়ার আলী মন্ডলের পুত্র রুস্তম আলী। স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রকে রুস্তম আলী মুঠোফোনের লোভ দেখিয়ে নির্জন মাঠে নিয়ে গিয়ে বলাৎকার এবং মুঠোফোনে সেই দৃশ্যের ভিডিও ধারণ করেন। এদিকে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়।

অন্যদিকে আটক রুস্তম আলী পুলিশের কাছে শিশু বলাৎকার করার কথা শিকার করেছেন। এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, মামলার প্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে আসামি রুস্তম আলীকে রাজশাহী রেল স্টেশন থেকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শেষে শনিবার আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট