1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে কুপিয়ে হত্যা - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ১২ টায় উপজেলার মেহেরপাড়ার ভগিরথপুর শাহী ঈদগাহ (ঢাকা-সিলেট) মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।  নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  নিহত মাহবুবুল হাসান ভগিরথপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে চেয়ারম্যান মাহবুবুল হাসানের ভগিরথপুরের ব্যক্তিগত অফিস থেকে বাসায় ফিরছিলেন। ভগিরথপুর শাহী ঈদগার সামনে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে প্রথমে গুলি করে, পরে কুপিয়ে হত্যা নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী রবিন বলেন, আমরা ৮/১০ জন মাহবুবুল ভাইকে সাথে নিয়ে তার অফিস থেকে বাড়ি ফির ছিলাম। হঠ্যাৎ করে ৩/৪ টা গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় রাসেল, আতাউর, ফাহিম, নুরু, সেন্টু, নয়ন ও ইমন সহ বেশ কয়েকজন ভাইকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এসময় আমি পাপ্পু ও ফরহাদ সহ কয়েকজন ভাইকে বাঁচাতে গেলে পাপ্পু ও ফরহাদকেও তারা গুলি করে। পরে আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।

আহত অবস্থায় তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চেয়ারম্যান মাহবুবুল ভাইকে মৃত্যু ঘোষণা করেন। গুলিবিদ্ধ পাপ্পু ও ফরহাদকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে এ নৃশংস হত্যাকান্ডের খবর শুনে তাৎক্ষনিক হাসপাতালে ছুটে আসেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া ও সদ্যনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।

এসময় তারা শোকাহত পরিবার ও কর্মীসমর্থকদের মাঝে সমবেদনা এবং ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট