1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীর বাগমারায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল রংপুরে ১২ হাজার ও ঠাকুরগাঁওয়ে ১৩৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চলছে: রিজভী খুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ডখুলনায় ৩ মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, ৩ মাসের কারাদণ্ড ‘অধিকারে নয়, শক্তিতে নয়, দায়িত্বে সচেতন’— নওগাঁ ১৬ বিজিবির তৎপরতায় সীমান্তে শান্তিতে পালিত হলো দুর্গাপূজা নাচোলে ১২ পয়েন্টের ওযুখানা ও ৩টি টয়লেটের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মনিরুল ইসলাম রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মামুন, সম্পাদক পলাশ ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান রাজশাহী ডিসির দক্ষিণাঞ্চলের নৌপথে ‘রোটেশন প্রথা’: চরম ভোগান্তিতে যাত্রীরা, বাতিলের দাবি

রাজশাহীর বাগমারায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

রুস্তম আলী, বাগমারা, রাজশাহী……………………..

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহীর বাগমারায় পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২২। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য র‌্যালি, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার সকাল সাড়ে ১০ টায় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন, রাজশাহী–৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ এখন মাছে পরিপূর্ণ। বিপুল পরিমান মাছ এখন রপ্তানি করা হচ্ছে। মৎস্য সম্পদের উন্নয়নে সর্বদায় কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। রাস্তাঘাটের উন্নয়নের ফলে দেশের যেকোন প্রান্ত থেকে তাজা মাছ ঢাকা সহ বিভিন্ন স্থানে নিয়ে বিক্রয় করতে পারছে চাষীরা। তাজা মাছ পরিবহণ করতে গেলে অনেক সময় রাস্তার ক্ষতি হয়। তাই সতর্ক ভাবে মাছের গাড়ি চলাচল করতে হবে। কোন ভাবেই রাস্তার ক্ষতি করা যাবে না। সেই সাথে রাস্তার পাশে পুকুর খনন করা যাবে না। নির্দিষ্ট স্থানে পুকুর করলে মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মৎস্য খাতে উন্নয়ন ঘটাতে হবে।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পবিত্র কুমারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা রবিউল করিম। একাডেমিক সুপারভাইজার ড. মোহাম্মদ আব্দুল মুমীত এর পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী।

 

এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকলাইন হোসেন, মৎস্য চাষি, ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট