1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ফলোআপ:এমপি আনার হত্যা: কলকাতার নিউটাউনে সেপটিক ট্যাংকে পাওয়া গেল দেহাবশেষ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফলোআপ:এমপি আনার হত্যা: কলকাতার নিউটাউনে সেপটিক ট্যাংকে পাওয়া গেল দেহাবশেষ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
আনোয়ারুল আজীম আনার। ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিবেদন: সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ডের প্রায় দুই সপ্তাহ পর পশ্চিমবঙ্গ সিআইডি আজ মঙ্গলবার কলকাতার নিউটাউনের সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মানব দেহের অংশ উদ্ধার করেছে।

বাংলাদেশ গোয়েন্দাদের অনুরোধে পশ্চিমবঙ্গ সিআইডি নিউটাউনের সেই ফ্ল্যাটের কমোড, স্যুয়ারেজ লাইন এবং সেপটিক ট্যাংক ভেঙে উদ্ধার অভিযান চালায়।

পশ্চিমবঙ্গ পুলিশের ধারণা, ওই ফ্ল্যাটেই এমপি আনারকে হত্যা করা হয়েছিল।

অভিযানে সেপটিক ট্যাংক থেকে মানব দেহের অংশ পাওয়া যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার এক কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা বাহিনী সন্দেহ করছে যে ওই দেহাবশেষ সংসদ সদস্য আনারের।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ডিএনএ ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করতে হবে যে মানব দেহের ওই অংশ এমপি আনারের কি না।’

গত ১২ মে কলকাতায় গিয়ে পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ছিলেন এমপি আনার। চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে বলে পরদিন সেখান থেকে চলে চান তিনি।

পরে গোপাল আনারের মোবাইল ফোন থেকে বেশ কয়েকটি টেক্সট মেসেজ পান, যেখানে তাকে ফোন করার দরকার নেই বলা হয়। বুধবার ভারত ও বাংলাদেশ পুলিশ জানায়, কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাটে খুন হন এমপি আনার।

গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তারা বলছেন, আক্তারুজ্জামান এবং এমপি আনার একসঙ্গে স্বর্ণ চোরাচালান চক্র চালাতেন। গত বছরের শেষের দিকে টাকাপয়সা নিয়ে তাদের দ্বন্দ্ব হয়। সেসময় আজিম ১০০ কোটি টাকারও বেশি মূল্যের স্বর্ণ নিজের কাছে রেখে দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট