1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোটের ডিউটি পেয়ে কান্না, ফেসবুক লাইভে এসে ব্লেড দিয়ে হাত কাটলেন ভারতের বীরভূম জেলা পুলিশের মহিলা কর্মী! - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

ভোটের ডিউটি পেয়ে কান্না, ফেসবুক লাইভে এসে ব্লেড দিয়ে হাত কাটলেন ভারতের বীরভূম জেলা পুলিশের মহিলা কর্মী!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সবুজনগর ডেস্ক:পুলিশের একটি সূত্রে খবর, সিউড়ি সাইবার ক্রাইম থানায় পোস্টিং ছিলেন মহিলা এএসআই (অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর) ছবিলা খাতুন। ভোটের কারণে তাঁকে বাঁকুড়া ইন্দাসে ‘ডিউটি’ দেওয়া হয়েছিল।

ফেসবুক লাইভে এসে অঝোরে কাঁদছেন মহিলা। আর কয়েক জন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন। অভিযোগ, বার বার অনুরোধ সত্ত্বেও লোকসভা ভোটে ‘ডিউটি’ দেওয়া হয়েছে। তাই ফেসবুক লাইভে ব্লেড দিয়ে নিজের হাত কাটলেন বীরভূম জেলা পুলিশের এক মহিলা পুলিশকর্মী। কাঁদতে কাঁদতে জানালেন, তাঁর মৃত্যুর জন্য দায়ী থাকবেন কয়েক জন পুলিশ আধিকারিক। যদিও ফেসবুক লাইভেই দেখা গেল এক মহিলা ছুটে এসে তাঁর হাত থেকে ব্লেডটি নিয়ে নেন। তার আগে বার কয়েক হাতে ব্লেডের খোঁচা দিয়ে ফেলেছেন মহিলা পুলিশকর্মী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা পুলিশের অন্দরে।

পুলিশের একটি সূত্রে খবর, সিউড়ি সাইবার ক্রাইম থানায় পোস্টিং ছিলেন মহিলা এএসআই (অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর) ছবিলা খাতুন। ভোটের কারণে তাঁকে বাঁকুড়া ইন্দাসে ‘ডিউটি’ দেওয়া হয়। কিন্তু তিনি মায়ের শারীরিক অবস্থার কারণ-সহ বেশ কয়েকটি অসুবিধার কথা জানিয়েছিলেন ঊর্ধ্বতনদের। কিন্তু, তাঁর আবেদন শোনা হয়নি বলে অভিযোগ ছবিলার। এর প্রতিবাদে বুধবার দুপুরে ফেসবুক লাইভে এসে নিজের ক্ষোভের কথা জানান ছবিলা। লাইভ চলাকালীন হাতে ব্লেডের খোঁচা দেন। তখন পাশে ফোনে শোনা যায়, ‘তুঝসে নারাজ় নহি জ়িন্দেগি, হয়রান হুঁ’ গান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট