1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মান্দায় নির্যাতন থেকে বাঁচতে ছেলের বিরুদ্ধে বাবার মামলা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
ট্রাইবেকারে পুঠিয়াকে হারিয়ে ডিসি কাপের ফাইনালে দুর্গাপুর তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও সভা ভোলার ১৪৫টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চরম অনিয়ম: অনুমোদন ও বিশেষজ্ঞ ছাড়াই চলছে অপচিকিৎসা জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ২ অভিযানে মাদক ও ট্রাকের টায়ার জব্দ কুষ্টিয়ায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন জনগণের আস্থার প্রতিদান দেবো: ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ সাপাহারে গ্রাম পুলিশ রুবেল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

মান্দায় নির্যাতন থেকে বাঁচতে ছেলের বিরুদ্ধে বাবার মামলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
আল আমিন স্বাধীন, মান্দা: নওগাঁর মান্দায় মারধর ও মানসিক নির্যাতন থেকে বাঁচতে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেছেন এক অসহায় বাবা। জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় দ্বিতীয় দফায় মারধরের শিকার হন বৃদ্ধ এই দম্পতি। ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে মান্দা থানায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে তিনি মামলা করেন।
ভুক্তভোগীরা হলেন ইয়াকুব আলী মোল্লা (৬০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৫৫)। তারা উপজেলার ভালাইন ইউনিয়নের আয়াপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা হলেন নির্যাতনের শিকার ইয়াকুব আলীর ছেলে বজলুর রশীদ (৩৮) ও পুত্রবধূ রুপা বেগম ওরফে রুনা (২৮)।
ভুক্তভোগী ইয়াকুব আলী মোল্লা বলেন, ‘আমার নিজ নামে থাকা জমি রেজিস্ট্রি করে নেওয়ার জন্য ছেলে বজলুর রশীদ বেশ কিছুদিন ধরে চাপ দিয়ে আসছিল। এর আগেও আমাকে মারধর করেছে। একই সঙ্গে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছিল।
ইয়াকুব আলী মোল্লা আরও বলেন, একই দাবিতে গত সোমবার (১৫ মে) সকাল ৭টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে আমাকে বাঁশের লাঠি দিয়ে মারধর করে ছেলে বজলুর রশীদ ও পুত্রবধূ রুনা। ছেলে হাত থেকে বাঁচাতে আমার স্ত্রী নুরজাহান বেগম এগিয়ে এলে তাকেও একইভাবে পিটিয়ে আহত করা হয়।
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বৃদ্ধ ইয়াকুব আলীর কাছ থেকে জমি লিখে নেওয়ার চেষ্টা করছিল তার ছেলে বজলুর রশীদ। গত সোমবার একই বিষয় নিয়ে বৃদ্ধ দম্পতিকে মারধরে আহত করা হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট