1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
৫৭ বছর বয়সে এসএসসি জয়, আরো পড়তে চান পুলিশ কনস্টেবল আব্দুস সামাদ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল সাতক্ষীরায় মোবাইলে জুয়া খেলার পর হঠাৎ অসুস্থ হয়ে ব্যক্তির মৃত্যু বাগমারায় চাঁদা দাবির অভিযোগে যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ শ্যামনগরে রমজাননগর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ গানপাউডার ও বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জে ৩টি মোটরসাইকেলসহ চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

৫৭ বছর বয়সে এসএসসি জয়, আরো পড়তে চান পুলিশ কনস্টেবল আব্দুস সামাদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি: ৫৭ বছর বয়সে কারিগরি শাখা থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.২৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন পুলিশ কনস্টেবল আব্দুস সামাদ। রোববার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পুলিশ সদস্য আব্দুস সামাদের সাফল্যর এ খবরটি জানা যায়। তার বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে বগুড়া সদর ট্রাফিক বিভাগে কর্মরত আছেন। দুই বছর দশ মাস পরে চাকরি থেকে অবসরে যাবেন । তবে চাকরির শেষ বয়সে জ্বলে উঠেছেন বগুড়ার ট্রাফিক বিভাগের কন্সটেবল আব্দুস সামাদ।

চাকরিতে যোগদানের পর পুলিশের পোষাকে কাটিয়ে দিয়েছেন জীবনের ৩৭টি বসন্ত। জানা যায়, তিনি দুই বছর আগে নাটোরের লালপুরের মোহরকয়া নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটে নবম শ্রেণিতে ভর্তি হন। সেখান থেকে এ বছর ২০২৪ সালের এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছেন।

পুলিশ কন্সটেবল সামাদ জানান, গত দুই মাস আগে বগুড়া পুলিশে যোগদান করেন। এর আগে পাবনার ঈশ্বরদীর ট্রাফিক বিভাগে ছিলেন। সেখানে থাকা অবস্থায় ঈশ্বরদী থেকে বিদ্যালয়টি কাছে হওয়ার সুবাদে নাটোরের লালপুরের একটি ভোকেশনাল ইনস্টিটিউটে ভর্তি হন। এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেন। তবে পরীক্ষার রেজাল্ট পাওয়ার আগেই বগুড়ায় বদলী হয় তার।

তিনি জানান, ১৯৮৭ সালের ১০ অক্টোবর ৩৭ বছর আগে পুলিশ বিভাগে চাকরি পান। নিম্নবিত্ত পরিবারের সন্তান সামাদের আরও দুই ভাই ও এক বোন আছেন। তাই পরিবারের হাল ধরতে সেই সময় অষ্টম শ্রেণি পাশ করেই তিনি পুলিশে যোগদান করেন। পরে কর্মস্থলের বাস্তবতায় আর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ হয়নি। তবে চাকরির শেষ সময়ে এসে স্ত্রীর অনুপ্রেরণায় এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলে বাজিমাত করেন সামাদ।

ছামাদের এমন সাফল্যে পরিবারের পাশাপাশি আনন্দিত সহকর্মীরাও। অদম্য ইচ্ছাশক্তি থাকলে পড়াশোনায় বয়স যে কোনো বাধা নয়, তা প্রমাণ করেছেন আবদুস ছামাদ। তাঁর এ সাফল্যে আবারও প্রমাণ হয়েছে, শিক্ষার কোনো বয়স নেই। সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), বগুড়া ছামাদের স্ত্রী ফাতেমা বেগম বলেন, এমনও ঘটনা ঘটেছে, সারা দিন ডিউটি করে রাত ১২টার দিকে বাইরে থেকে বাসায় ফিরে ঘরে আলো জ্বালিয়ে বই খুলে পড়াশোনা করেছেন। পড়াশোনাকে খুব সিরিয়াসভাবেই নিয়েছিলেন তিনি। এ কারণেই ভালো ফল করতে পেরেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট