1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানাকে ৩ লাখ টাকা  জরিমানা, ব্যবসায়ী গ্রেপ্তার জলবায়ু পরিবর্তন: বাস্তুচ্যুতি, বৈষম্য ও মানবিক ঝুঁকি বরিশালে ভরা মৌসুমেও ইলিশের সংকট, নিষিদ্ধ জাল ও নাব্যতা নিয়ে উদ্বেগ শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক গুরুদাসপুর ও বড়াইগ্রাম এলাকা হতে লালপুরে ইয়াবা সাপ্লাই দিতে এসে ৭০ পিস ইয়াবা সহ আটক-২ ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ

আত্রাইয়ে লাঠির আঘাতে চাচা নিহত,  গ্রেপ্তার-২

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৫৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ ফিরোজ আহমেদ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে লাঠির আঘাতে চাচা আজিজার রহমান মৃত্যুতে দুই ভাতিজা আটক। মঙ্গলবার ভোর রাতে নাটোর জেলার সিংড়া উপজেলার কালিগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে আত্রাই থানা পুলিশ। মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরের পর আটক দু’জনকে আদালতে পাঠানো হয়েছে।আত্রাই থানার ওসি আব্দুল মান্নান এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার তেজনন্দী ভাটো পাড়া গ্রামের বাবু ও আলিম। সোমবার (১৮ আগষ্ট) সন্ধ্য়ায় বাঁশ কাটাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা আজিজার রহমানের মৃত্যু হয়। স্থানীয় ও পুলিশ যায়, জমি-জমা সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সন্ধ্যা ৭টায় ভাতিজাদের সঙ্গে বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা আজিজার রহমানের কথা কাটাকাটি হয়। এ সময় ভাতিজাসহ কয়েকজন ব্যক্তির মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচা আজিজার রহমান নিহত হন।  পরে নিহতের ছেলে মুকুল হোসেন আত্রাই থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার পরপরই ভাতিজারা পালিয়ে যায়। মামলার পর আত্রাই থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোর জেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে অভিযুক্ত দুই ভাতিজা বাবু ও আলিমকে গ্রেপ্তার করে।

ওসি আব্দুল মান্নান বলেন, “আজিজার রহমান নিহতের ঘটনায় গ্রেপ্তাররা মূল আসামি। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। বাবু ও আলিমকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট