1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চলে গেলেন সিংড়ার প্রবীন বিএনপি নেতা মজিবুর রহমান মন্টু - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চলে গেলেন সিংড়ার প্রবীন বিএনপি নেতা মজিবুর রহমান মন্টু

  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ না ফেরার দেশে পারি জমালেন সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও নাটোর জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাড.মজিবুর রহমান মন্টু বৃহস্পতিবার (৯ মে) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে স্ত্রী, কন্যা-পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। তিনি সিংড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। নাটোর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন মজিবুর রহমান মন্টু। শুক্রবার বাদ জুম’আ সিংড়া কোর্টমাঠে জানাযা শেষে তাকে সিংড়া দমদমা আল জামেয়াতুল কোরআনিয়া মাদরাসার কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জুনাইদ আহমেদ পলক, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির জাতীয় নির্বাহী সদস্য ও সিংড়ার সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ, জেলা আ.লীগের সদস্য ও সিংড়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামরুল হাসান কামরান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক শরিফুল হক মুক্তা প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট