1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে অটো ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে অটো চালক নিহত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৮ কেজি হেরোইন উদ্ধার, ভাই-বোন গ্রেপ্তার রাজশাহীতে বিক্ষোভের মুখে যুবদলের পদায়ন বাতিল শিবগঞ্জে অস্ত্র ও গুলি সহ আটক দুইজন, উদ্ধার নগদ টাকা ও ম্যাগজিন ভোলা জেলায় শিশু বিশেষজ্ঞ সংকট: ৬০ শয্যায় ৩৫০ শিশুর চিকিৎসা, ভোগান্তি চরমে মোহনপুরে সাবেক স্বামী আটক, শেফালী হত্যায় অভিযানে পুলিশ রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু, ৪৫টি স্টল বদরগঞ্জে পোল্ট্রি ফার্মে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২ শিবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মা ও মেয়ের পোরশা সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পলাতক ৩ নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

শিবগঞ্জে অটো ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে অটো চালক নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদাদতা………………………………………..

শিবগঞ্জে অটো-ট্রলির মুখোমুখি সংঘর্ষে অটো চালক কামাল উদ্দিন(৩৫) নিহত হয়েছে।নিহত কামাল উ্িদ্দন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর আইড়ামারী গ্রামের মাওলানা সাজ্জাদ আলির ছেলে। আহত হয়েছে আরো  ২জন। তারা হলো একই গ্রামের লুৎফল হকের ছেলে মুখলেশুর রহমান(৬৫) পাকাটোলা ্রগামের মৃত ইউনুস আলির ছেলে মোহা: হোসেন আলি(৭৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামে কলেজ শিক্ষক রবিউল ইসলাম জুয়েলের বাড়ির সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা তিনটার দিকে দাইপুখুরিয়া ইউনিয়নের গোলাপবাজার হতে কানসাট গামী অটোর সাথে কয়লার দিয়াড় গ্রামের ইটের ভাটা হতে ইটের খুয়া বহনকারী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে আটো চালক কামাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়। আহত ২ জন যাত্রীকে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোহয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ হোসেন বলেন সংবাদ পাওযা মাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। আহত দু’ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট