1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারার  নরদাশ ইউনিয়নে বখাটে কিশোরের হাতুড়ি পেটায় দাদা খুন - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
কাগজের চিরকুট’: এক অবিনাশী স্বপ্নের পুনর্জন্ম ও দীর্ঘ সংগ্রামের ফসল রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু, প্রধান আকর্ষণ লক্ষ টাকার প্রাইজমানি মা ইলিশ সংরক্ষণের প্রথম দিনেই বাঘায় ২ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের মতবিনিময় সভা: প্রধান অতিথি ভূমিমন্ত্রী আত্রাইয়ে ভিডিপির ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষ, বৃক্ষরোপণ অভিযান কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে ‘ছোট ভাই’: ছাত্রদল নেতা নিশাত রামেবি ভিসিকে অবরুদ্ধের পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কাটা হলো ঘরের তালা ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগমারার  নরদাশ ইউনিয়নে বখাটে কিশোরের হাতুড়ি পেটায় দাদা খুন

  • প্রকাশের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বাগমারা থেকে বিশেষ প্রতিনিধি…………………………………………….

রাজশাহীর বাগমারা উপজেলায় নাতিকে মারধরের প্রতিবাদ করায় হাতুড়ি পেটা করে দাদাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  রোববার রাত নয়টার দিকে উপজেলার নরদাশ ইউনিয়নের জয়পুর মোড়ে লোকজনের সামনে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। মারা যাওয়া কৃষকের নাম গয়ের উদ্দিন (৬০)। তিনি উপজেলার নরদাশ ইউনিয়নের জয়পুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার পর গয়ের উদ্দিনের নাতি মোস্তাফিজুর রহমানের সঙ্গে স্থানীয় ১৬ বছর বয়সী এক কিশোরের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে জয়পুর মোড়ে একা পেয়ে মোস্তাফিজুরকে মারধর ও হাতুড়ি দিয়ে পেটায় ওই কিশোর। মোস্তাফিজুরকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। রাতে বিষয়টি জানতে পেরে মোস্তাফিজুর এর দাদা গয়ের উদ্দিন প্রতিবাদ করতে যান। জয়পুর মোড়ে গয়ের উদ্দিনের সঙ্গে তর্কে জড়ায় ওই কিশোর। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওই কিশোর উপস্থিত লোকজনের সামনেই গয়ের উদ্দিনকে হাতুড়ি পেটা করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন থাকলেও কিশোরের হাতুড়িপেটার ভয়ে কেউ এগিয়ে আসেননি। পরে গয়ের উদ্দিন মারা যান।

খবর পেয়ে বাগমারা থানা–পুলিশ ও স্থানীয় হাট গাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয় লোকজনের দাবি, ওই কিশোর অত্যন্ত বখাটে ও কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মেয়েদের যৌন হয়রানি ও অকারণে লোকজনকে মারধরের অভিযোগ আছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কাজেম উদ্দিন বলেন, এমন কোনো অপরাধ নেই যে ঐ বখাটে কিশোর করেনা। ভয়ে কেউ প্রতিবাদও করেন না। ওই কিশোরের দৃষ্টান্তমূলক শাস্তি চান তাঁরা।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আজ সোমবার সকালে থানায় মামলা করা হয়েছে। মামলার মূল আসামি কিশোরকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট