1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে অর্ধ শতাধিক পরিবার পেল সবজির বীজ-হাঁসের বাচ্চা লিখিত অভিযোগ দেওয়ার পরেও নিয়োগ ছাড়াই শিক্ষকতা করছেন মেরিনা ও তোফায়েল,নিরব স্থানীয় প্রশাসন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ বিশেষজ্ঞ চিকিৎসক সংকটে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা হল্ল্যাইএর মুখ বন্ধ : পানিবন্দি রামচন্দ্রপুর গ্রাম ফসলের  ব্যাপক ক্ষতি  মানসিক ভারসাম্যহীন নারী বাসের গ্লাস ভেঙ্গে দিয়েছে বলে বেধড়ক পেটালেন চালক, থানায় অভিযোগ বরিশালে নানা কর্মসূচীর মধ্য ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী  লালপুরে সাজাপ্রাপ্ত ২জন পলাতক আসামী গ্রেফতার প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ২০২৬ পরিদর্শন রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে সাজানো হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাজশাহীর বাঘা থেকে চলতি বছরে ২১ দশমিক ২৮ মেট্রিক টন আম রপ্তানি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৪১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

হাবিল উদ্দিন,বাঘা,রাজশাহী………………………..

 রাজশাহীর বাঘা উপজেলা আমের জন্য অত্যন্ত সুপরিচিত। এ উপজেলার আম দেশ বিদেশে রয়েছে সুনাম ও সুখ্যাতি। বাঘা কৃষি অফিস সূত্রে জানা যায়, করোনা প্যান্ডেমিক এর কারণে দু’ বছর আম রপ্তানি বন্ধ থাকার পর, ২০১৯-২০ অর্থবছর থেকে আবারো বিদেশে আম রপ্তানি শুরু হয়, সে বছর ১৫.০০ মেট্রিক টন এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হয়। চলতি অর্থবছরে তা বেড়ে ২১ দশমিক ২৮ মেট্রিক টনে পৌঁছিয়েছে।

২০২১-২২ অর্থবছর কন্টাক্ট ফার্মিং সিস্টেম এর চুক্তিবদ্ধ চাষী শফিকুল ইসলাম ছানার আম বাগান থেকে ইংল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, ইতালি, ফ্রান্স ও হংকং এ সর্বমোট ২১.২৮ মেট্রিক টন আম রপ্তানি হয়। রপ্তানিকৃত আমের মধ্যে হিমাসাগর ৫.৮৬ টন, ল্যাংড়া ১.৪২ টন, আম্রপালি ০.৬০ টন, লক্ষণভোগ ১.২৪ টন, ফজলি ৯.৬ টন, তোতাপুরি ১.৩ টন, বোম্বাই ০.৮৬ টন ও বারি আম-৪ জাতের আম ০.২০ টন রয়েছে।

উল্লেখ্য ০১/০৬/২০২২ তারিখ ইংল্যান্ডে ১.০০ টন ও হংকং এ ০.৫ টন আম রপ্তানির মাধ্যমে বাঘা উপজেলা হতে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছিল।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট