1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
জেলা জুড়ে উৎসবের আমেজ: রাষ্ট্রপতিকে নিজ জেলায় বরণ করতে প্রস্তুত ঠাকুরগাঁও নাচোলে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ১ শ্যামনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬: ৩৩ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার সভাপতি মনির, সম্পাদক লিটন সারিয়াকান্দিতে এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণে জটিলতা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত মহেড়া ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলী হোসেন খান খোকনের আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতাদের রাজশাহীতে ৪.১৯ কোটি টাকায় উত্তরবঙ্গের প্রথম পরিবেশবান্ধব ‘গ্রীন বিল্ডিং’ নির্মাণ শুরু রাজশাহীতে সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর প্রথম ধাপ শুরু ভাল মানুষ ও ভালো রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব: তৌহিদ আক্তার পান্না

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ ১২ মে

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১২ মে রোববার প্রকাশিত হবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ মে সকাল ১০ টায় গণভবনে  মাধ্যমিক ও সমমান পরীক্ষা-২০২৪-এর ফলাফল ও ফলাফলের  পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (২ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ সংক্রান্ত এক চিঠি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবছর মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সারাদেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট