1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জাতীয় নির্বাচন নিয়ে আমি কোনো সংকট দেখি না: কুষ্টিয়ায় হানিফ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

জাতীয় নির্বাচন নিয়ে আমি কোনো সংকট দেখি না: কুষ্টিয়ায় হানিফ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৩২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

Table of Contents

শাহীন আলম লিটন, কুষ্টিয়া …………….

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করে না, কিন্তু বিএনপি করেছিল। তাই জনগণ তাদের টেনেহিঁচরে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল। জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ আরও বলেন, নির্বাচন অধিক গ্রহণযোগ্য ও ত্রুটিমুক্ত করার জন্য রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। কোনো দল সেখানে যদি না যায় বা মতামত না দেয় সেটা তাদের ব্যাপার। তার মানে এই নয় যে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচন হবে না এমনটাও নয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে আমি কোনো সংকট দেখি না। নির্বাচনের এখনো দেড় বছর বাকি। এখন যেসব কথাবার্তা হচ্ছে তা রাজনৈতিক। এটা কোনো সিদ্ধান্ত নয়। যাদের নির্বাচন করার সক্ষমতা আছে তারা সবাই নির্বাচনে আসবে। আমরা চাই সব দল নির্বাচনে আসবে।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট