1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৪ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন রাসিক প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ রাজশাহীতে আ.লীগের মিছিলের মামলায় ১১ জন গ্রেপ্তার মির্জাপুরে শ্রমিক লীগের আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক বিল্টু ডিবির হাতে গ্রেপ্তার রূপসায় অভিযানে ৩,২০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার নগরীর রাজপাড়ায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৮ জনের নামে এজাহার দায়ের পর গ্রেপ্তার ১ বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ২ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণ: আহত হয়ে আত্মগোপনে থাকা ব্যক্তি রাজশাহীতে আটক

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৪

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক : মেক্সিকোতে রোববার এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে নিহত ১৪ এবং ৩১ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

স্থানীয় নিরাপত্তা সচিবালয় জানিয়েছে, রাজধানীর উপকণ্ঠে মেক্সিকো রাজ্যে সড়কের ওপর একটি বাস উল্টে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

একই সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় প্রাথমিকভাবে ১৪ জন নিহত এবং অপর ৩১ জন আহত হয়েছে।
জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে।

গত ২৪ ফেব্রুয়ারি মেক্সিকোর উত্তর-মধ্যাঞ্চলীয় রাজ্য সান লুইস পোটোসিতে এক সড়ক দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারায়। এদের মধ্যে চার শিশু ছিল।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, শনিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি ট্রাক পায়ে হেঁটে চলা অভিবাসীদের ওপর উঠে যাওয়ায় তাদের মধ্যে তিনজন নিহত হয়।দূর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট