1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় শ্বাশুড়ির মৃত্যুর পর পালিয়ে গেলেন জামাই - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

বাঘায় শ্বাশুড়ির মৃত্যুর পর পালিয়ে গেলেন জামাই

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি……………………………………

রাজশাহীর বাঘায় জামাইয়ের বিরুদ্ধে শ্বাশুড়িকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। স্বামী পরিত্যাক্তা রেহেনা বেওয়ার (৫২) উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা। শনিবার (২৭ এপ্রিল) উপজেলার বাজিতপুর এলাকার মুনসুর রহমান ওরফে মুন্তার পুকুর পাড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান,ঘটনার পর রেহেনার জামাই তছিকুল ইসলাম পলাতক রয়েছে। রেহেনার মেয়ে মনিকা খাতুন জানান,স্বামীর অত্যাচার থেকে নিজেকে বাঁচাতে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করছি। আমার স্বামী তার বাড়িতে আমাকে নেওয়ার জন্য মায়ের কাছে ঠিকানা চেয়ে আসছে। কিন্তু আমার মা কোন ভাবেই তাকে আমার ঠিকানা দেয়নি। যার কারণে শনিবার পুকুর পাড়ে থালা বাসুন মাজা অবস্থায় আমার মাকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার পর পুকুরের পানিতে ফেলে দিয়ে পালিয়ে গেছে।

স্থানীয়রা জানান,২০ বছর আগে স্বামী আব্দুল মালেকের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে রেহেনার। সেই সময়ে মনিকা খাতুন নামে এক মেয়ে ছিল। গত ১ বছর আগে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সাদু ফকিরের ছেলে তছিকুল (৩৫) এর সাথে সেই মেয়ের বিয়ে দেন রেহেনা বেওয়া। মনিকা খাতুন (২২) এর বিয়ের কয়েক মাস যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে সে (মনিকা) ঢাকায় এক গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেয়।

বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ফিরোজ আহাম্মেদ রঞ্জু ও স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে তার বাড়ি সংলগ্ন মুনসুর রহমান ওরফে মুন্তার পুকুর পাড়ে থালা বাসনসহ রেহেনার ব্লাউজ-পেটিকট পরিহিত অবস্থায় মরদেহ দেখে পুলিশকে খবর দেই। তার গলায় কালশিরা দাগ ছিল বলে জানান তারা।

অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেছি। ময়না তদন্ত রির্পোট পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর তছিকুল ইসলাম পলাতক রয়েছে। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট