1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীসহ দুইজনের মৃত্যু - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

রাজশাহীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# নাজিম হাসান……………………………………………….

রাজশাহীর পদ্মা নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে পবা উপজেলার হরুপুর আইবাধের ধারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মহানগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (১৬) ও একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন (২০)। বাপ্পি হোসেন এ বছর রাজশাহী কোর্ট অ্যাকাডেমি স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থীয় অংশ নেয়। আর মনির পেশায় একজন থাই মিস্ত্রি।

বাপ্পি হোসেনের চাচাতো ভাই আল আমিন জানান, মনির সাঁতার শেখানোর জন্য বাপ্পিকে পদ্মা নদীতে নিয়ে যান। নদীতে নেমে সাঁতারের এক পর্যায়ে তারা কোনোভাবে নদীতে ডুবে যায়। বিষয়টি জানাজানি হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রথমে বাপ্পি ও এরপর মনিরের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, মরদে উদ্ধারের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উএই দুইজনের মৃত্যুসহ গত ছয় দিনের ব্যবধানে পদ্মা নদীতে ডুবে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

উল্লেখ্য,এই দুইজনের মৃত্যুসহ গত ছয় দিনের ব্যবধানে পদ্মা নদীতে ডুবে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া দুইজন এখনো নিখোঁজ রয়েছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট