1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মার্কিন সামরিক সহায়তা অনুমোদন করায় বড় ধরনের সংঘাত থেকে পিছু হটেছে ইরান ও ইসরাইল - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

মার্কিন সামরিক সহায়তা অনুমোদন করায় বড় ধরনের সংঘাত থেকে পিছু হটেছে ইরান ও ইসরাইল

  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক: ইরান ও ইসরাইল বৃহত্তর সংঘাতের দ্বারপ্রান্ত থেকে সরে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গাজায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরাইলের  যুদ্ধের ক্রমবর্ধমান সমালোচনা সত্ত্বেও শনিবার যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা ইসরাইলের জন্য নতুন করে সামরিক সহায়তা অনুমোদন করেছে। খবর এএফপি

ইরান তার নজিরবিহীন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসরাইলের  প্রতিশোধ গ্রহণের কথা খারিজ করে দিয়ে মধ্যপ্রাচ্যের এ দুই চিরশত্রু দেশের মধ্যে বৃহত্তর যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাকে অনেকটা কমিয়ে দিয়েছে।
তবে ইরাকের একটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা এ অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে । সেখানে বিস্ফোরণের পর গাজায় ইসরাইলি হামলা জোরদার করা হয়েছে এবং পশ্চিম তীরেও সংঘর্ষ বেড়ে গেছে।

আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমসহ ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ দেশটির জন্য নতুন করে ১,৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা অনুমোদন করেছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সহায়তা বিলটিকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, এটি ‘ইসরাইলের জন্য যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থন এবং যা পশ্চিমা সভ্যতাকে রক্ষার সামিল।

তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন’ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে।

ইরান এক সপ্তাহ আগে ইসরাইল ভূখ-ে এই প্রথম চালানো সরসরি হামলায় ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করার পর ইসরাইল হুশিয়ারি বার্তা দিয়ে বলেছিল, তারা ইরানে পাল্টা আঘাত হানবে।
ইরানের পক্ষ থেকে বলা হয়, গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে বিমান হামলার প্রতিশোধ গ্রহণে তারা এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সেখানে হামলায় ইরানের বিপ্লবী গার্ডের সাত সদস্য নিহত হয়। কনস্যুলেট ভবনে ওই হামলা ঘটনায় ইসরাইলকে দায়ী করা হয়।

এদিকে ইসরাইলকে শুক্রবার ইরানের হামলার প্রতিশোধ নিতে দেখা যায়। ইসরাইলের পাল্টা হামলার পরপরই ইরানি মিডিয়া মধ্য প্রদেশ ইসফাহানে বিস্ফোরণের খবর দিয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এনবিসি নিউজকে বলেছেন, ‘গত রাতে যা ঘটেছে তা কোনো হামলা নয়।

তিনি বলেন, ‘এটি ছিল দুটি বা তিনটি কোয়াডকপ্টারের ফ্লাইট। এ ধরনের কোয়াডকপ্টার আমাদের দেশে শিশুরা খেলনা হিসেবে ব্যবহার করে থাকে।

তিনি আরো বলেন, ‘যতক্ষণ না ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরাইলি সরকারের পক্ষ থেকে বড় ধরনের নতুন কোন দুঃসাহসি পদক্ষেপ গ্রহণ করা না হয়, ততক্ষণ আমরা কোনো পাল্টা প্রতিক্রিয়া জানাবো না।

এএফপি’র সাথে কথা বলা মার্কিন কংগ্রেসের সিনিয়র পর্যায়ের এক সূত্র জানায়, ইরানের বিরুদ্ধে এটি কোন প্রতিশোধমূলক হামলা ছিল কিনা সে ব্যাপারে ইসরাইলি কর্মকর্তারা প্রকাশ্যে কোন মন্তব্য করেননি।# বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট