1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর বালিয়াপুকুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজশাহীর পুঠিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত আত্রাইয়ে রেললাইনের পাশে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের শিবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক  ২   বাঘায় বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) গিয়াস উদ্দিনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা 

আইপিএল: রোহিতের সেঞ্চুরি ম্লান করে জয়ের হাসি মুস্তাফিজের চেন্নাইয়ের

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক : সাবেক অধিনায়ক রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরির পরও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে চেন্নাই সুপার কিংসের কাছে হার এড়াতে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্স। গতরাতে টুর্নামেন্টের ২৯তম ম্যাচে মুস্তাফিজুর রহমানের চেন্নাইয়ের কাছে ২০ রানে হেরেছে মুম্বাই। রোহিত ১০৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। ম্যাচে ৫৫ রানে ১ উইকেট নেন ফিজ।

মুম্বাইয়ের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের হাফ-সেঞ্চুরির সাথে মহেন্দ্র সিং ধোনির টনের্ডো ইনিংসে ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান করে চেন্নাই। ৫টি করে চার-ছক্কায় ঋুতুরাজ ৪০ বলে ৬৯, দুবে ১০টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৬৬ এবং ধোনি ৩টি ছক্কায় মাত্র ৪ বলে অপরাজিত ২০ রান করেন। মুম্বাইয়ের অধিনায়ক হার্ডিক পান্ডিয়া ৪৩ রানে ২ উইকেট নেন।
২০৭ রানের জবাবে মুম্বাইয়ের হয়ে একাই লড়েছেন রোহিত। সতীর্থরা সঙ্গ দিতে না পারলেও ৬১ বলে আইপিএলের দ্বিতীয় ও টি-টোয়েন্টিতে অষ্টম সেঞ্চুরি তুলে নেন রোহিত। শেষ পর্যন্ত ১১টি চার ও ৫টি ছক্কায় ৬৩ বলে ১০৫ রানে ইনিংস খেলেও হার নিয়ে মাঠ ছাড়েন তিনি। ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করে মুম্বাই। ২৮ রানে ৪ উইকেট নিয়ে চেন্নাইয়ের জয়ের নায়ক ম্যাচ সেরা শ্রীলংকান পেসার মাথিশা পাথিরানা।
এ ম্যাচে ৪ ওভার বল করে ৫৫ রানে ১ উইকেট নেন মুস্তাফিজ। নিজের আইপিএল ক্যারিয়ারে যৌথভাবে বাজে বোলিং ফিগার ফিজের। আগেরটি ২০১৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মুম্বাইয়ের জার্সিতে ৫৫ রানে উইকেটশূন্য ছিলেন তিনি। তবে বাউন্ডারির লাইনের কাছে দুর্দান্ত ক্যাচ নিয়ে মুম্বাইয়ের সূর্যকুমার যাদবকে খালি হাতে বিদায়ে বড় অবদান রাখেন ফিজ।
এখন পর্যন্ত ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। উইকেট শিকারী তালিকায় যৌথভাবে দ্বিতীয়স্থানে আছেন তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট