1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অভিযানে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অভিযানে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………………

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অভিযানে ০২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আজ ০৪ এপ্রিল.  বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে রাজশাহী মহানগরীর বিসিক শিল্প এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।

এতে মেসার্স বিস্কুট বিপণী ও পরাগ লাচ্ছা সেমাই নামীয় প্রতিষ্ঠান দুটি লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি, কেক ও লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় মালামাল জব্দপূর্বক নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হয়।

তন্মধ্যে বিস্কুট বিপণী প্রতিষ্টানটিকে বিসিক শি/ন ঠিকানায় ০৫ দিনের মধ্যে কারখানা স্থানান্তরের আবেদন দাখিল করতে পরামর্শ প্রদান করা হয়। এছাড়া পরাগ লাচ্ছা সেমাই প্রতিষ্ঠানটির পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় এবং উক্ত ঠিকানায় লাইসেন্স না থাকায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।এছাড়া আরও ০৪ টি প্রতিষ্ঠানকে অতিসত্ত¡র লাইসেন্স নবায়নের জন্য পরামর্শ প্রদান করা হয়।

বিএসটিআই রাজশাহীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসময় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান ইঞ্জিঃ মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত সার্ভিল্যান্স অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহী অফিসের কর্মকর্তা  মোঃ আমিনুল ইসলাম,  মিঠুন কবিরাজ ও প্রকৌ. জুনায়েদ আহমেদ।

জনস্বার্থে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট