1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল সিটি সেন্টার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শিবগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত ষষ্ঠীতলা নিবাসী জাহানারা বেওয়া‘র মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক লালপুরে ২ সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় লালপুর উপজেলা ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

বাঘায় চিকিৎসা সহায়তার টাকার চেক নেওয়া হলোনা রাজিয়ার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………

রাজশাহীর বাঘায় সরকারি সহয়াতার ৫০ হাজার টাকার চেক নিতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজিয়া বেগম(৬১) নামে এক নারী মারা গেছেন। মঙ্গলবার (০২-০৪-২০২৪) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে তিনি মারা যান।

রাজিয়া বেগম উপজেলার বাউসা ইউনিয়নের ধনদহ গ্রামের জয়েন উদ্দীনের স্ত্রী ও ৫ সন্তানের জননী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাজিয়া বেগমের ছোট ছেলে দিলদার আলী দুলু জানান,তার মা প্রায় আড়াই বছর ধরে প্যারালাইসড রোগে আক্রান্ত ছিলেন। এর মাঝে ক্যানসারও ধরা পড়েছে তার। চিকিৎসা সহায়তার টাকার জন্য উপজেলা সমাজসেবা দপ্তরে আবেদন করেছিলেন। মঙ্গলবার সহায়তার টাকার চেক নেওয়ার জন্য উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আসেন তার মা। এ সময় চেক হাতে পাওয়ার আগেই ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পর সেখানকার চিকিৎসক রাকিব আহমেদ মৃত ঘোষনা করেন।

জানা যায়,অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত, অসুস্থ রোগী, শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ সহায়তাসহ সুবিধা ভোগীদের চাল, ঢেউ টিন, প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল, জেলেদের গরু, পাট চাষীকে বীজ ও সার বিতরণের আগে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাঘা-চারঘাটের (রাজশাহী-৬) এমপি শাহরিয়ার আলম বক্তব্য দিচ্ছিলেন। এসময় ওই নারী অসুস্থ হয়ে ঘটনাস্থলে মারা যান।

অমরপুর-ধনদহ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ধনদহ গ্রামের বাসিন্দা মোঃ আলম হোসেন জানান, রাত সাড়ে ৯টায় জানাযার নামাজ শেষে এলাকার গোরস্থানে দাফন করা হয়ছে। বাঘা থানার পরিদর্শক(তদন্ত) মোঃ সোহেব খান বলেন, মৃত্যুর বিষয়টি পরে জেনেছেন । অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ ও সমবেদনা জানিয়ে উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলাম বলেন, অসুস্থ ১০ জন রোগীকে ৫০ হাজার করে টাকা দেওয়ার তালিকায় ছিলেন রাজিয়া বেগম। ##

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট