1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
উন্নয়ন কাজে কোন অনিয়ম মেনে নেয়া হবে না ঃ শাহয়িার আলম এমপি - দৈনিক সবুজ নগর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল পুজোর আগেই উধাও হবে মেচেতা! জেনে নিন ত্বকের দাগছোপ মোছার আধুনিক থেরাপি নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

উন্নয়ন কাজে কোন অনিয়ম মেনে নেয়া হবে না ঃ শাহয়িার আলম এমপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি ……………………………………………………..

জনগণের টাকায় রাস্তাঘাট থেকে বিভিন্ন দপ্তরের উন্নয়ন হয়। উন্নয়নের বরাদ্দের টাকার কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। সম্প্রতি আমার নির্বাচনী বাঘা-চারঘাট এলাকায় চলতে গিয়ে একটি রাস্তায় আমার গাড়ির চাকায় রাস্তার পিচ উঠে যায়।  দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার(২-৪-২০২৪) বিকেলে উপজেলা পরিষদ হলরুলে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সরকারি সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকারে এসব কথা বলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ।

এসময় তিনি বলেন,দীর্ঘ চার বছর পর বাঘার ঐতিহাসিক ঈদ মেলা অনুষ্ঠিত হবে। এই মেলায় পবিত্র মাজার এলাকায় কোন অশ্লীলতা করতে দেওয়া হবে না। এ মেলা নিয়ে যোগাযোগ মাধ্যমে অনেকেই অনেক কিছু লিখেছেন। মেলা নিয়ে রাজনীতি না করে মাজারের পবিত্রতা রক্ষা করে মাজার কমিটির দেওয়া শর্ত সাপেক্ষে মেলা অনুষ্ঠিত হবে। শর্তের বাইরে কেউ যেন কোন চিন্তা না করি।

পরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ, অসুস্থ রোগী, সুবিধা ভোগীদের চাল, ঢেউ টিন, প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল, জেলেদের গরু, শিক্ষা প্রতিষ্ঠান সংস্করণ, পাট চাষীকে বীজ ও সার বিতরণ করেন এমপি শাহরিয়ার আলম। আয়োজিত অনুষ্ঠানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে দুই বান্ডিল করে টিন ও নগদ ৬ হাজার করে টাকা, অসুস্থ ১০ জন রোগীকে ৫০ হাজার করে টাকা , সুবিধা ভোগী ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে দুই বান্ডিল ঢেউ টিন, দুইজন প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল, ৯ জন জেলেকে একটি করে বাছুর গরু, তিনটি শিক্ষা প্রতিষ্ঠান সংস্করণের ১ লাখ ৭৫ হাজার টাকা, ১৫ জন পাট চাষীকে বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে নেমে এসে সুবিধাভোদীদের মাঝে সহায়তার চাল তুরে দেন এমপি ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, অধ্যক্ষ নছিম, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট