1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেহত্যাগ করেছেন বাঘার দুই কৃতি সন্তানের গর্বিত বাবা প্রবোধ পান্ডে - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটা উপজেলাকে শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশুমুক্ত ঘোষণা কোভিড প্রকল্পে জালিয়াতি: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত

দেহত্যাগ করেছেন বাঘার দুই কৃতি সন্তানের গর্বিত বাবা প্রবোধ পান্ডে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………………………………….

রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের সম্ভ্রান্ত পান্ডে পরিবারের পরলোকগত নরেশ চন্দ্র পান্ডের কনিষ্ঠ (৪র্থ) ছেলে ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রশাসক প্রফেসর ড. প্রদীপ কুমার পান্ডে এবং লোক প্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রনব কুমার পান্ডের বাবা শ্রী প্রবোধ কুমার পান্ডে(৮৭) বৃহস্পতিবার (২৮-০৩-২০২৪) সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দেহত্যাগ করেছেন। বিকেল ৪টায় নারায়নপুর সড়কঘাট শ্মশানে শেষকৃত্য শুরু হওয়ার আড়াই ঘন্টা পর দাহকার্য সম্পন্ন করা হয়।

পারিবারিক সুত্রে জানা যায়, বার্ধ্যক্য বয়সে শ^াস যন্ত্রের (ফুসফুস) অসুখে ভ’গছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২,বাঘা জোনের সাবেক পরিচালক প্রবোধ কুমার পান্ডে একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন । সেখানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় উপচার্য, অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, উপ- উপচার্য প্রফেসর ড.সুলতান-উল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রফেসর ড. মুশতাক আহমেদ, বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু,বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, সেখ শামসুল আরেফিন (পরিচালক-হিসাব শাখা, রাবি) ড,সুজন সেন (প্রধ্যাক্ষ জিয়া হল),ড.সৈয়দা নুসরাত জাহান সম্পা(প্রধ্যাক্ষ খালেদা জিয়া হল), প্রক্টর-প্রফেসর ড.আসাবুল হক,ছাত্র উপদেষ্টা ড.মোঃ জাহাঙ্গরি আলম সউদ,আইনজীবি রবীন্দ্রনাথ পান্ডে, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,লালন উদ্দীনসহ রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় পরলোকগত বাবার জন্য সবার কাছে আশীর্বাদ কামনা করেন তার দুই সন্তান। বিদেহী আতœার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পারিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাঘা প্রেস ক্লাব।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট