1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পুলিশ মেমোরিয়াল ডে-তে পুলিশ কমিশনারের  শ্রদ্ধা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

পুলিশ মেমোরিয়াল ডে-তে পুলিশ কমিশনারের  শ্রদ্ধা

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

#  বিশেষ প্রতিনিধি……………………………………………………..

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে পুলিশ মেমোরিয়াল ডে পালন করে পুলিশ। এ দিবস উপলক্ষ্যে আজ ৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ৯ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম মহোদয় এবং আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাজশাহী পুলিশ লাইনস্-এ পুলিশ মেমোরিয়াল ডে-এর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তিনি নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়াসহ এক মিনিট নিরবতা পালন করেন।

পরবর্তীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, রাজশাহীর যৌথ উদ্যোগে পুলিশ লাইনস্ ড্রিল শেডে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ  এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: সাইফুর রহমান, পিপিএম, পুলিশ সুপার, রাজশাহী জেলা মহোদয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ, আরএমপি ও রাজশাহী জেলা-সহ রাজশাহীস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট