1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

রাণীশংকৈলে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি……………………………………………………………
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার ৭ই মার্চ ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ৭টায় সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন, ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, থানা,মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তর পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে উপজেলা হলরুমে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, থানার ওসি(তদন্ত) মহসিন আলী। অতিথিরা ১৯৭১ সালের ৭ই মার্চে তৎকালীন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সম্বলিত ভাষণের গুরুত্ব বর্ণনা করে বক্তব্য দেন।
আরো বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, রিয়াজুল ইসলাম, হবিবর রহমান ও বিদেশী চন্দ্র রায়,কৃষি অফিসার শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী, প্রেসক্লাব (পুরাতন)সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম , সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন
ও প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-অধ্যাপক প্রশান্ত বসাক ।পরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট