1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় মাদক ব্যবসায়ী আটক - দৈনিক সবুজ নগর
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে নির্মম হত্যাকাণ্ড ওকিনাওয়ায় জাপানি নারীকে হত্যা: মার্কিন সেনার গ্রেফতারে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা, মার্কিন ঘাঁটি সরানোর দাবি জোরালো রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪: শামা ওবায়েদ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ মির্জাপুরে ১০০ পিস ইয়াবাসহ ধামরাই উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ওসমান গনি আটক বাঘায় পদ্মার বুকে ৩ দিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা সম্পন্ন, উৎসবে মাতলো হাজারো মানুষ টাঙ্গাইলে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৭০ পিস ইয়াবাসহ ২৮ জন গ্রেপ্তার টাঙ্গাইলে ব্যাংক থেকে টাকা চুরির সময় দুই নারী আটক, জনতা ধরলে পলায়ন এক সহযোগীর ভোলায় জনবল সংকটে ম্যাটসের শিক্ষা কার্যক্রম ব্যাহত: অনিশ্চয়তায় ৩০ কোটি টাকার প্রকল্প রাজশাহীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদে রাসিক প্রশাসক

পোরশায় মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা(নওগাঁ)প্রতিনিধি…………………………………………………………..

নওগাঁর পোরশায় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ পুরিয়া গাঁজা ও ০১টি মোটর সাইকেল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর ক্যাম্পের টহলদল। আটককৃত হলেন সাপাহার থানার কইকুড়ি গ্রামের শুকুর উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩০)। এসময় একই গ্রামের সোবহান মন্ডলের ছেলে বাবু (২৫) পালিয়ে যায়।

মঙ্গলবার সিভিল সোর্স ও আরআইবি সিপাহী আতিক হাসান এর তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার রকিব খান এর নেতৃত্বে একটি টহল দল বিওপি হতে আনুমানিক ৫ কিঃমিঃ উত্তর পূর্ব দিকে এবং সীমান্ত মেইন পিলার ২৩১ হতে ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কালাইবাড়ী মোড় পাকা রাস্তার তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,   ১ পুরিয়া গাঁজা ও পুরাতন রেজিঃ বিহীন লাল রংয়ের ৮০ সিসি একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

এব্যাপারে পোরশা থানায় একটি মামলা হয়েছে। নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন এবং বুধবার সাইদুরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট