পোরশা(নওগাঁ)প্রতিনিধি....................................................................
নওগাঁর পোরশায় ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ পুরিয়া গাঁজা ও ০১টি মোটর সাইকেল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর ক্যাম্পের টহলদল। আটককৃত হলেন সাপাহার থানার কইকুড়ি গ্রামের শুকুর উদ্দিনের ছেলে সাইদুর রহমান (৩০)। এসময় একই গ্রামের সোবহান মন্ডলের ছেলে বাবু (২৫) পালিয়ে যায়।
মঙ্গলবার সিভিল সোর্স ও আরআইবি সিপাহী আতিক হাসান এর তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার রকিব খান এর নেতৃত্বে একটি টহল দল বিওপি হতে আনুমানিক ৫ কিঃমিঃ উত্তর পূর্ব দিকে এবং সীমান্ত মেইন পিলার ২৩১ হতে ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কালাইবাড়ী মোড় পাকা রাস্তার তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ পুরিয়া গাঁজা ও পুরাতন রেজিঃ বিহীন লাল রংয়ের ৮০ সিসি একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
এব্যাপারে পোরশা থানায় একটি মামলা হয়েছে। নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন এবং বুধবার সাইদুরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর