1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে ! পোরশায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী মেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতার উজ্জ্বল উপস্থিতি দীর্ঘদিনের জলাবদ্ধতার অবসানে আত্রাই উপজেলা পরিষদ মাঠে আরসিসি ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন  আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ভারতের আগ্রাসন ও পুশ-ইনের প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল রাজশাহীতে হিমাগার ভাড়া কমানোর দাবিতে আলু বেচাকেনা বন্ধ রাজশাহীর গোদাগাড়ীতে আকস্মিক বজ্রপাতে কৃষক ও গরুর মৃত্যু

সঠিক পরিকল্পনার অভাবে বাড়ছেনা রেল সেবার মান 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
আবুল কালাম আজাদ ………………………………………………..
বৃটিশরা আমাদের রেলের অনেক উন্নয়ন করলেও দেশ স্বাধীন হওয়ার পর খুব একটা উন্নয়ন হয়নি।যদিও সম্প্রতি নতুন নতুন রেলরুট হচ্ছে,কোন কোন জায়গায় রেললাইন সম্প্রসারনও হচ্ছে। কিন্তু বৃটিশ দের তৈরি আগের এবং বিদ্যমান রেললাইন গুলো সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না।বরং  নতুন নতুন কোচ,  সেলুন কোচ, ল্যাগেজ ভ্যান আনা হচ্ছে।
পাশ্ববর্তী ভারতের রেললাইন আর আমাদের দেশের রেললাইনের অনেক পার্থক্য রয়েছে। তাদের রেললাইন বসানো কিংবা মেরামতের গতি বাংলাদেশের চেয়ে অনেক বেশি।
বর্তমানে নতুন ট্রেন কিংবা ট্রেনে নতুন কোচ দেওয়ার আগে দরকার ডুয়েল গেজ ও ডাবল লাইন করা। এই ডুয়েল গেজ ও ডাবল লাইন না হওয়ার কারনে ধুঁকে ধুঁকে চলছে বাংলা  রেলওয়ে।
এখানে মিটারগেজ ও ব্রডগেজ ইন্জিনের চরম সংকট,কোচ সংকট। অথচ ডুয়েল গেজ হলে অনায়াসেই এই সংকট সমাধান করা যায়।
কয়েকটি সিদ্ধান্ত নিলে বাংলাদেশ রেলওয়ের মান  বদলে যেতে পারে:-
১) সারা বাংলাদেশের বিদ্যামান এবং নির্মানাধীন রেললাইন গুলোকে ডুয়েল গেজ ও ডাবল লাইনে উন্নতি  করা।
২) সৈয়দপুর এবং পাহাড়তলী রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করা।এবং চাহিদামত লোকবল নিয়েগ দিয়ে ভারতের মতো নতুন কোচ বানানো ও মেরামতের ব্যবস্থা করা।
৩) সারা বাংলাদেশে ডুয়েল গেজ ডাবল লাইন করার পাশাপাশি এখন থেকেই ইলেকট্রিক লাইনের পরিকল্পনা ও নির্মান করে ফেলা।
৪) রেলওয়েতে কোটামুক্ত নিয়োগের ব্যবস্থা করা এবং দক্ষ সৎ জনবল নিয়োগ দেওয়া।
৫) রেলওয়েতে পৃথক গবেষণা বিভাগ করা, যেন আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন নতুন কারিগরি  পদ্ধতি বের করা যায়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট