1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পদে রদবদল - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশবাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা, চিকিৎসাসেবার মান বাড়ানোর নির্দেশ বাগমারায় বারাইন নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের বিরোধ: আদালতের রায় না হওয়া পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা বাগমারায় জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত: সচেতনতার ওপর জোর তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পদে রদবদল

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
# বিশেষ প্রতিনিধি, রাজশাহী……………………………………………………………………….
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পদে শাহাদত হোসেনকে বদলি করা হয়েছে। এর আগে তিনি বগুড়া জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পদে ছয় বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেন। তিনি বিতর্কিত কালচারাল অফিসার ও নারী নির্যাতন মামলার আসামি আসাদুজ্জামান সরকারের স্থলাভিষিক্ত হবেন।
নির্ভরযোগ্য সূত্র জানায়, আসাদুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত গুরুতর অভিযোগের ব্যাপারে রাজপাড়া থানায় ফৌজদারী মামলা যেমন চলমান তেমনি বিভাগীয় পর্যায়ে একাধিক তদন্ত চলছে। একই সাথে তাকে বদলি করা হয়েছে লালমনিরহাট জেলা কালচারাল অফিসার পদে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পদে বদলি হওয়া শাহাদাত হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিভাগে মাস্টার ডিগ্রী অর্জনের পর চাকরিতে যোগদান করেন। তিনি ছাত্র জীবন থেকে অনুশীলন নাট্যগোষ্ঠীর সাথে সম্পৃক্ত। তার বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলায়।
এদিকে রাজশাহী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পী সমাজের অনেকেই বিদায়ী কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকারের দুর্নীতি ও যৌন হয়রানিমূলক কর্মকাণ্ডের বিচার চেয়েছেন। তারা এজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি ও অন্য কোন জেলায় একই ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের সুযোগ না দেয়ার দাবী জানিয়েছন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট