1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে পাঁচ দিনব্যাপী ৮ম অক্ষয় কুমার মৈত্রেয় নাট্যোৎসব শুরু - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী ৮ম অক্ষয় কুমার মৈত্রেয় নাট্যোৎসব শুরু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
#নিজস্ব প্রতিবেদক……………………………………………………
রাজশাহীতে ৮ম অক্ষয় কুমার মৈত্রেয় নাট্যোৎসব-২০২৪ শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহী থিয়েটারের আয়োজিত পাঁচ দিনব্যাপী এই নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন আয়োজকরা।

রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ, ভারতের পশ্চিমবঙ্গের কবি ও নাট্যজন ও সম্পাদক অনুপম ভট্টাচার্য, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসা ময়না।

নাট্যোৎসবের প্রথম দিন বগুড়া থিয়েটারের ফকির মজনু শাহ নাটক মঞ্চস্থ হয়। ২ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের খেলাঘর ও ৩ মার্চ অচলায়তন, ৪ মার্চ রাজশাহী থিয়েটারের পুনর্জন্ম এবং ৫ মার্চ ভারতের ইউনিটি মালঞ্চের স্বপ্নের এক ফেরিওয়ালা ও আত্মকথন মঞ্চস্থ হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট