1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  পালিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি………………………

নরসিংদী  ২১ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: সজীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসিন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমান , আওয়ামী জেলা আওয়ামী লীগ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মাস্টার,জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আমজাদ হোসেন প্রধান,সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, উপজেলা যুবলীগের সভাপতি মো: মাহবুব আলম মোল্লা তাজুল,সাধারণ সম্পাদক শেখ কামাল, এমপির ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এর আগে রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে কলেজগেইট এ অবস্থিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।

সভাশেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২ জন বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে বই বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট