1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

পোরশায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

পোরশা(নওগাঁ) প্রতিনিধি……………………………………………

নওগাঁর পোরশায় যথাযেগ্য মর্যদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস পালন করা হয়েছে। দিবসটিতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২.০১মিনিটে নিতপুরে অবস্থিত শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল বাদল, যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম হাফিজ, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সুন্দর হাতের লেখা, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর পক্ষে আবাসিক মেডিকেল অফিসার তারিকুল ইসলাম ও সাব- রেজিস্ট্রারের পক্ষে অফিস সহকারী নার্গিস আক্তার আনজুমান আরা শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট