1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বিদ্যালয়ে চারতলা নতুন ভবন ও তিনটি পাঁকা রাস্তা করে দিব: আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

বিদ্যালয়ে চারতলা নতুন ভবন ও তিনটি পাঁকা রাস্তা করে দিব: আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী…………………………

আজ ১৭/২/২০২৪ ইং শনিবার দিনভর নরসিংদী শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়নে ৯৬ নং সালুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি।

তিনি বলেন আমি এমপি হবার পর ২০১৭ ইং সালে মোঃ নজরুল ইসলাম সালুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি থাকা অবস্থায় এই বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমি এসেছিলাম। নজরুল ইসলাম তখন একটি রাস্তার কথা আবদার করেছিল তখন আমি রাস্তাটির আইডি করে সময়ের জন্য পাঁকা করেন কিন্তু করিতে পারিনি। বর্তমান রাস্তাটি পাঁকা করন হয়েছে।

তিনি বলেন, আজ    আরো তিনটি রাস্তা মোঃ নজরুল ইসলাম পাঁকা করনের কথা বলেছে ,তিনটি রাস্তার আইডি করা হয়েছে ,তবে আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম এই তিনটি রাস্তা আমি করে দিব। আর সালুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন চার তলা ভবন করিতে হলে নীতিমালা অনুযায়ী আমি চেষ্টা করিব তবে তিন তলা অবশ্যই করে দিব । নতুন ভবন হলে শিক্ষার্থীদের লেখাপড়া করিতে আর কোন সমস্যা হবে না। আমার মনে হয় এই প্রাথমিক বিদ্যালয়ে প্রচুর ছাত্র ছাত্রী এখানে লেখা পড়া করে।

এমপি বলেন, এখানে উপস্থিত মা-বোন এবং অভিভাবকদেরকে আমি বলতে চাই আপনাদের ছেলেমেয়ে ক্লাসের ঠিকমত আসে কিনা অভিভাবক হিসেবে এটা কিন্তু আপনাদের দায়িত্ব ,ছেলে মেয়েরা যাতে ভালোভাবে পড়াশুনা করে সেদিকে লক্ষ্য রাখিবেন ,ছেলে মেয়েরা ভালোভাবে লেখাপড়া করিলে সবার কিন্তু খুশি লাগে, স্কুলে আসা-যাওয়া করলে কিন্তু লেখাপড়া হয় না ,যতক্ষণ মানুষ না হবে ততক্ষণ কিন্তু বাপ মায়ের দায়িত্ব থাকে।

৯৬ নং সালুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নূর মোঃ রুহুল সগীর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিবপুর ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ফেরদৌসী ইসলাম, উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, শিবপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল হাই মাস্টার।প্রধান পৃষ্ঠপোষক হিসাবে ছিলেন আব্দুল হালিম শিকদার সাংগঠনিক সম্পাদক শিবপুর উপজেলা আওয়ামীলীগ। পুরস্কার বিতরণ করণ ছিলেন আলহাজ্ব খন্দকার হাসান উল সানি এলিছ, চেয়ারম্যান পুটিয়া ইউনিয়ন পরিষদ , মোঃ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ।আলহাজ্ব জাকির হোসেন মোল্লা সাবেক সভাপতি সালুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় , সার্বিক সহযোগিতায় এমপি এমপি মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ,মোঃ মাহবুব মিয়া ও মোঃ এরশাদ মিয়া সদস্য পুটিয়া ইউনিয়ন পরিষদ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট