1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রেমের সুষম বণ্টন ও প্রহসন বন্ধের দাবীতে রাবিতে বিক্ষোভ মিছিল - দৈনিক সবুজ নগর
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১, পলাতক ৩ কালীগঞ্জে ব্যবসায়ীদের উদ্যোগে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: সবুজ দলকে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: পৌরসভাকে রেড জোন ঘোষণার দাবি রাসিক পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অত্যাধুনিক হাসপাতাল করার আশ্বাস রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পর্দা নামল: চ্যাম্পিয়ন লিকুল পুঠিয়ায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত: পরিবেশ রক্ষায় সচেতনতামূলক সভা কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, বিজিবির ফাঁকা গুলি মাদক উদ্ধারে নওগাঁয় শ্রেষ্ঠ পোরশা থানা: সাফল্য উদযাপনে ‘টিম পোরশা’ মির্জাপুরে জমি নিয়ে বিরোধ: মাপজোক ও সালিশের পরও অমীমাংসিত সীমানা জটিলতা

প্রেমের সুষম বণ্টন ও প্রহসন বন্ধের দাবীতে রাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

জিয়াউল কবীর……………………………………………………….

আন্তর্জাতিক ভালোবাসা দিবস পালন উপলক্ষে প্রেমের সুষ্ঠু বণ্টন ও প্রহসন বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছে। প্রেম বঞ্চিত সংঘ নামক একটি প্রতিষ্ঠানের ব্যানারে বুধবার বেলা ১১টার দিকে এ আয়োজন করা হয়।

রাবির পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে শেষ হয়। সেখানে প্রেম করতে না পারা শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশও করেন। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে বলতে থাকেন তুমি কে? আমি কে প্রেমবঞ্চিত-প্রেমবঞ্চিত!! কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না হবে না। প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না।

এসব স্লোগান ও কোরাসে আজকের সকালের ক্যাম্পাস মুখরিত করে তোলে রাবির ঐ সব শিক্ষার্থীরা। সংগঠনটির সভাপতি মোকতাদীর মাহদি বিন ওমর বলেন, আমাদের এই সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে প্রেমের সুষম বণ্টন করা। আমরা প্রেমের বিরোধী না। একজন এক সঙ্গে অনেকগুলো প্রেম করে। প্রেমের নামে এসব ভণ্ডামি বন্ধ করতে হবে। আর অর্থ, মোহ, সৌন্দর্যের বিনিময়ের কথিত ভালোবাসা পরিত্যাগ করতে হবে।

সাধারণ সম্পাদক এহসান আহমেদ আকাশ বলেন, ‘আমরা কোনো না কোনোভাবে প্রেম থেকে বঞ্চিত। অনেকে পুঁজিবাদী প্রেমের দিকে ছুটছেন আমরা সেটি চাই না। আমরা খুব স্বাভাবিক ও সাবলীল প্রেমের সম্পর্ক চাই। ’ সমাবেশ শেষে বঞ্চিতরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।

এছাড়া গরীব-অসহায়দের মধ্যে খাবার বিতরণ ও বৃক্ষরোপণ করেন তারা। উল্লেখ্য এই সংঘের আইনগত অধিকার ও শুদ্ধতা আছে কিনা তা কেও বলতে পারেনি বলে সরজমিনে দেখা গেছে।#

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট