1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আব্দুল্লাহ ক্যাডেট পাবলিক স্কুলে ক্রীড়া উৎসব ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
পোরশায় যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীর তানোরে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা ও ভাঙচুর, আহত ৩: গ্রেপ্তার ১ বাঘায় পুলিশের বিশেষ অভিযান: মাদক ও চুরি মামলায় ৪ গ্রেফতার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন কেক তৈরি: ‘মায়ের দোয়া বেকারী’কে জরিমানা দেবহাটায় সিএইচসিপি আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুমতি ছাড়াই কাটলেন সরকারি গাছ শিবগঞ্জে বন্যাকবলিত ৫০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ বিতরণ রাণীশংকৈলে পরিত্যক্ত ঘর থেকে ২০ বস্তা সার জব্দ, দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫৬ মোবাইল উদ্ধার করে মালিকদের দিল জেলা পুলিশ রাজশাহীতে খেয়াঘাটের মাশুল আদায় নিয়ে জেলে ও ইজারাদারের তীব্র বিরোধ

আব্দুল্লাহ ক্যাডেট পাবলিক স্কুলে ক্রীড়া উৎসব ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি…………………………………………………………………

রাজশাহী বাঘায় আব্দুল্লাহ ক্যাডেট পাবলিক স্কুলে ক্রীড়া উৎসব ও বাংলাদেশ কিন্টারগার্টেন এসোসিয়েশন কর্তৃক বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহসপতিবার (১৫-০২-২০২৪) স্কুল প্রাঙ্গনে এর আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের পরিচালক আজিজুর রহমানের পরিচালনায় ও রাজশাহী জেলা পরিষদের সদস্য মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, বাঘা মডেল প্রেস ক্লাবের সভাপতি শাহানুর আলম বাবু,শিক্ষার্থী অভিভাবক প্রভাষক হাসানুজ্জামান প্রমুখ।

ভবিষ্যতে প্রতিষ্ঠানের যেকোনো কার্যক্রমে অভিভাবকবৃন্দকে এভাবেই অংশগ্রহণের আহ্বান জানান মহিদুল ইসলাম। সেই সাথে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল ধরণের সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস প্রদান করেন তিনি। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কার ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীসহ শিক্ষকদের সন্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথীরা।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,নার্সারি শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ২৭জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি পেয়েছে ১৮ জন। এর মধ্যে প্রথম শ্রেণীর ছাত্রী মিশকাতুল জান্নাত বাংলাদেশের মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করেছে।

সহকারি শিক্ষক খলিলুর রহমানের সার্বিক দায়িত্বে, সকাল সাড়ে ৮টা থেকে দুপুর পর্যন্ত প্রাণবন্ত এই অনুষ্ঠানটি শিক্ষক ছাত্র-ছাত্রী এবং অভিভাবক মন্ডলীর অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট