1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি, শিবগঞ্জ: শিবগঞ্জে পারিবারিক কলহের জের ধরে পিটিয়ে স্ত্রী মোসা: নাসিমা বেগমকে হত্যা করে লাশ টয়লেটে ফেলে রাখার অভিযোগ উঠেছে তার স্বামী মিজানুর রহমান ভেজুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ১০ মার্চ দিবাগত রাতে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জে  উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামে।

বিক্ষুব্ধ জনতা মিজানুর রহমানকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করেছে। প্রতিবেশী  সোহবুল হক জানান, আজ ১১ মার্চ খুব সকালে প্রতিবেশী মোসা: মনোয়ারা বেগম মিজানুর রহমানের বাড়ির ছাদে ডাল শুকানোর জন্য গেলে বাড়ির সব ঘরের দরজা বন্ধ ও বাড়ির উঠানে রক্ত  দেখে চেঁচামেচি করলে ঘটনাটি জানাজানি হয় এবং বাড়ির পাশে একটি টয়লেটে  লাশ দেখতে পাই। এ সময় এলাকাবাসী মিজানুর রহমানকে   পাশবর্তী হাঙ্গামী গ্রাম থেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

Open photo

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে শয়ন ঘরে রক্তের দাগ,পড়ে থাকা এলোপাতাড়ি কাপড় ও বিছানা, কোদলের একটি ভাঙ্গা ব্যাট ও ক্রিকেট খেলার একটি স্ট্যাম্ব। ঘর থেকে লাশ টেনে হেচড়ে  নিয়ে যাওয়ার দাগ।  শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন করিব জানান সংবাদ পেয়ে  ঘটনাস্থল পরিদর্শণ করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত নাসিমা বেগমের স্বামীকে  আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে । #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট