1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ

তানোরে দাকান ভাংচুর ও লুটপাট 

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

তানোর(রাজশাহী)প্রতিনিধি……………………………………………………..

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ধানুরা গ্রামে এক চা দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ১৪ জানুয়ারি রোবাবার ধানুরা গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র নয়মুদ্দিন বাদি হয়ে একই গ্রামের মৃত তাহারের পুত্র আব্দুল মজিদসহ ৪ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে প্রকাশ, গত ৭ জানুয়ারী রোববার দিবাগত রাত ৯টার দিকে বিবাদীগণ ধানুরা যুব উন্নয়ন ক্লাব ঘরে অবস্থিত চা দোকান ভাঙচুর করে। এসময় প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে।

এদিকে এঘটনার পর তিনি নিজের জমিতে দোকান করতে গেলে সেখানেও তারা বাধা দিয়েছে। এমনকি এঘটনায় আইনের আশ্রয় নিলে তাকে তারা গ্রামছাড়া করবেন বলেও হুমকি দিয়েছেন। এঘটনায় গ্রামবাসির মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন গ্রামবাসী। এবিষয়ে জানতে চাইলে নয়মুদ্দিন বলেন, তিনি ভোটের দিন ভোট দিতে যাননি। কিন্ত্ত তার পরেও নৌকার বিপক্ষে ভোট দেয়ার অভিযোগ তুলে তারা তার দোকান ভাঙচুর ও লুটপাট করেছে। এবিষয়ে জানতে চাইলে আব্দুল মজিদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ বিল্লাল হোসেন মুঠোফোনে কল গ্রহণ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট