1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় লিচু বাগান এবং বাঁশ কেটে জমি দখল চেষ্টার অভিযোগ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাগমারায় লিচু বাগান এবং বাঁশ কেটে জমি দখল চেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আঞ্চলিক প্রতিনিধি, বাগমারা…………………………………………………

রাজশাহীর বাগমারায় লিচু বাগান এবং গোরস্থানের বাঁশ কেটে জমি জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি আউচপাড়া ইউনিয়নের বেলঘরিয়াহাট গ্রামের। শনিবার বেলা সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলঘরিয়াহাট গ্রামের মৃত বাবর আলী প্রামানিকের পুত্র আব্দুর রশীদ দিগর ১৯৭৭ সালে একই গ্রামের প্রদীপ গং এর পক্ষে মাতা অঞ্জলি দাসীর নিকট ৬৬ শতক জমিজমা ক্রয় করেন। তার পর থেকে যথারীতি তাঁরা ভোগদখলে রয়েছেন। বিগত ১৯৮২ সালে খারিজ করা হয়। ১৪৩০ বঙ্গাব্দ পর্যন্ত খাজনা পরিশোধ করেছেন। হঠাৎ ১৩ জানুয়ারি শনিবার বেলঘরিয়াহাট গ্রামের নিরাঞ্জন (৪৮), মনোরঞ্জন (৪০) উভয়ের পিতা মৃত, নগেন্দ্রনাথ দাস, বিলাস কুমার পিতা মনোরঞ্জন দাস, শ্রীমতি মিনতি রানী স্বামী নিরাঞ্জন দাস দেশীয় অস্ত্রপাতি হাতে লিচু বাগান এবং গোরস্থান দখলের চেষ্টা করেন।

আব্দুর রশীদ চাকরির সুবাদে বাহিরে থাকায়, পরিবারের অপর সদস্যরা টের পেয়ে নিষেধ করতে থাকেন। মামলার রায়ের কপি দেখতে চান। এক পর্যায়ে উভয় পক্ষ বাক বিতণ্ডায় জড়ান। ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিও চিত্রে দেখা গেছে বিলাস কুমার হাসুয়া হাতে প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। কয়েকটি লিচু গাছের ডালপালা এবং মরহুম বাবর আলীর কবরের উপর গজানো বাঁশ কেটে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিবাদমান জমিজমা নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন মামলা চলমান। অপর শরিক সারোওয়ার আলম জানান, আবেদনের প্রেক্ষিতে মহামান্য আদালত যে, যে অবস্থানে রয়েছে, তাকে সেখানে ভোগ দখলেরর আদেশ দেন। ( মামলা সম্পূর্ণ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত)।

অভিযুক্ত বিলাস কুমারের নিকট মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে জানান, আমরা উত্তরাধিকার সূত্রে উক্ত জমিজমার অর্ধেক পাবো, গাছ কাটা নয়, আমরা আগাছা এবং ডালপালা ছাঁটাইয়ের জন্য গিয়েছিলাম।

হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন মুঠোফোনে বলেন, ঘটনা সমন্ধে অবগত, অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট