1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে রফিকুল সভাপতি, রকি সা:সম্পাদক নির্বাচিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর জোর রাষ্ট্রপতির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলনের ডাক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট: এনসি ইউনাইটেডকে হারিয়ে পুটিমারির জয় বদরগঞ্জে আম বাগান থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মানবতার অনন্য দৃষ্টান্ত: ক্যানুলা হাতে রাত জেগে রোগীর সেবায় ভোলার দুই চিকিৎসক রাজশাহী তানোরে টানা বৃষ্টিতে মাটির ঘর ধসে মর্মান্তিক দুর্ঘটনা: চাপা পড়ে গৃহবধূর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ১২৭৫ পিস ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পোরশায় পুনর্ভবা নদীর তীরে বরশি দিয়ে মাছ ধরার বর্ণিল উৎসব রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৯ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে রফিকুল সভাপতি, রকি সা:সম্পাদক নির্বাচিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# জিয়াউল কবীর, বিশেষ প্রতিনিধি………………………………….

তিন বছর মেয়াদি রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কমিটির নির্বাচনে দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম সভাপতি ও সময় টিভির রাজশাহী ব্যুরো প্রধান সাইফুর রহমান রকি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকার রাজশাহীর নিজস্ব প্রতিবেদক রিমন রহমান ও দপ্তর সম্পাদক পদে দৈনিক কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল নির্বাচিত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে এই চারটি পদে ভোটগ্রহণ করা হয়।

এর আগে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে দৈনিক সোনালী সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, কোষাধ্যক্ষ পদে দৈনিক কালের কণ্ঠের রাজশাহীর ফটোসাংবাদিক সালাহ উদ্দিন এবং কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের রাজশাহীর ফটোসাংবাদিক আজাহার উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শনিবার ভোট গ্রহণকালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান আলম। এছাড়া উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য বদরুল হাসান লিটন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন শ্রম অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক মিজানুর রহমানসহ দুই সদস্যের প্রতিনিধি দল। এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮১ জন। এর মধ্যে ৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা ৩টায় ভোট গ্রহণ শেষে করে ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট