1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

কনকনে ঠান্ডায় আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে পড়ে ছিল বৃদ্ধের লাশ

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মেহেরুল ইসলাম মোহন, লালপুর, নাটোর……………………………………………

কনকনে ঠান্ডায় নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১৩ই জানুয়ারি-২৪)সকাল পৌনে ১০টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আব্দুর রাজ্জাক জানান, সকালে আব্দুলপুর স্টেশনের প্ল্যাটফর্মে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে পাতলা চাদর মুড়ে শুয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানান, শুক্রবারে লালপুরে মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে দিনভর কনকনে ঠান্ডার সঙ্গে বাতাস যুক্ত হলে শীতের তীব্রতা আরও বাড়ে। রাতে তীব্র শীতের কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আব্দুলপুর স্টেশনের দোকানি আশরাফুল ইসলাম জানান, ঐ ব্যক্তি আব্দুলপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান করছিলেন। শুক্রবার দিবাগত রাতে চাদর পেঁচিয়ে প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় ঘুমিয়ে পড়েন। শনিবার সকাল হলে নড়াচড়া না করায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে শরীরে মোড়ানো চাদর সরালে মৃত অবস্থায় তাঁকে দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আব্দুলপুর স্টেশনের প্ল্যাটফর্মে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পড়ে আছেন বলে সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে তাঁর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিচয় শনাক্ত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট