1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারপিটের মামলায় গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
নবনিযুক্ত স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর সাথে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ   মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অন্তঃসত্ত্বা ৫ মাসের হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

বাঘায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারপিটের মামলায় গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি ……………………………………………………….

নৈতিক স্খলনের কারণে বহিস্কৃত রাজশাহীর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিবুল ইসলাম রানাকে মারপিটের অভিযোগে দায়ের করা মামলায় বাঘা উপজেলার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২-০১-২০২৪) রাতে উপজেলার আরিফপুর মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে উপজেলার নওটিকা গ্রামের অকমল প্রামানিকের ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি(বহিস্কৃত)।

জানা যায়, গত ৭ জানুয়ারি উপজেলার নওটিকা-আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মারপিটের ঘটনা ঘটে। এতে রেজাউল করিম ও মিশন সরকার আহত হয়। এ ঘটনায় ১১ জানুয়ারি মিজানুর রহমান বাদি হয়ে ছাত্রলীগের সাবেক নেতা সাকিবুল ইসলাম রানাসহ ১০ জনকে আসামী করে মামলা করেন।

মামলার তদন্তকারি অফিসার সহকরি পরিদর্শক(এসআই) মেহেদী হাসান জানান,এ মামলায় তাকে গ্রেপ্তার করে শনিবার(১৩-০১-২০২৪) আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান মেহেদী হাসান ।

উল্লেখ্য,নৈতিক স্খলনের কারণে ২০২২ সালের ১৯ অক্টোবর রাজশাহী জেলা শাখা কমিটির ছাত্রলীগের সভাপতিকে বহিষ্কার ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়া হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনের কারণে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলামকে বহিষ্কার এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনকে অব্যাহতি দেওয়া হলো। একই সাথে জেলা কমিটিও বিলুপ্ত করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট