1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় সংঘবদ্ধ যুবকের বিরুদ্ধে সিএনজি থেকে পৌর কাউন্সিলরকে নামিয়ে পেটানোর অভিযোগ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ নাচোলে এ-১ স্পোর্টিং ক্লাবের হাতগোলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাঘায় সংঘবদ্ধ যুবকের বিরুদ্ধে সিএনজি থেকে পৌর কাউন্সিলরকে নামিয়ে পেটানোর অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৫০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি……………………………………………………………..

বাঘায় সংঘবদ্ধ যুবকের বিরুদ্ধে সিএনজি থেকে নামিয়ে পৌরসভার এক কাউন্সিলকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে বাঘা থানায় লিখিত অভিযোগ করেছেন কাউন্সিলর আবু জাহিদ। বুধবার (১০ জানুয়ারী) বিকেলে বাঘা-লালপুর সড়কের বানিয়াপাড়া তেতুলতলা নামকস্থানে সিএনজি থেকে নামিয়ে হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে পেটানোর অভিযোগ করেছেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। আবু জাহিদ রাজশাহীর বাঘা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মুশিদপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

আবু জাহিদ জানান, ঈশ্বরদীর আরমবাড়িয়া ইউনিয়ন পরিষদে শালিস শেষে বুধবার দপুর ২টায় সিএনজি (থ্রিহুইলার) যোগে নিজ বাড়িতে ফেরার পথে রাব্বি হোসেন (২৫), রিমন আলী (২০), নিলয় হোসেন (২১), হাসান আলী(৩০), মিজানুর রহমান (২৫), রাজু আহমেদ (২৫), সবুজ আলী (৩২) ও শিমুল (২৫) সহ অজ্ঞাত আরো ৩/৪ জন পথরোধ করে সিএনজি থেকে টেনে হেচড়ে নামিয়ে হাতুড়ি ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা।

পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন জানান, মারপিট করেছে বলে শুনেছেন। তবে কে বা কারা- কি বিষয় নিয়ে মারপিট করেছে,তা শোনেননি। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট