1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী-৬ আসনঃ বিজয়ের মালা বাবার গলায় পরিয়ে দিলেন বিজয়ী এমপি শাহ্রিয়ার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

রাজশাহী-৬ আসনঃ বিজয়ের মালা বাবার গলায় পরিয়ে দিলেন বিজয়ী এমপি শাহ্রিয়ার

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ৪০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি…………………………………………………………………….

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে চতুর্থবার বিজয়ী হয়েছেন আ’লীগ দলীয় প্রার্থী শাহ্রিয়ার আলম। এর আগে ২বার পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী এমপি তার বাবা সামসুদ্দিন সরকারের গলায় পরিয়ে দিয়েছেন বিজয়ের মালা।

সোমবার (৮ জানুয়ারী) আড়ানীর চকসিংগা গ্রামের নিজ বাড়ির হলরুমে বাবার গলায় ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান। রোববার রাতে নির্বাচনী ফলাফল প্রকাশের পর দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা বিজয়ী এমপিকে ফুলের মালা গলায় পরিযে অভিনন্দন জানান। নিজে অভিনন্দিত হয়ে বাবার গলায় পরিয়ে দেন বিজয়ের ফুলের মালা।

এ সময় শাহরিয়ার আলম এমপি বলেন, আপনারা আমাকে বিজয়ী করে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। আমি গর্বিত । আর আমার বাবাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর চেয়ে ২৭,৩২১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ’লীগের প্রার্থী শাহ্রিয়ার আলম এমপি।

১১৮ টি কেন্দ্রের ফলাফলে শাহ্রিয়ার আলম ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ১,০১৫৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান কাঁচি প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ২৭৮ ভোট।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট