1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়ায় পুলিশ-বিএনপির সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত সহ আটক ৩ - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের শিব নদীতে মাছ নেই, জীবিকার তাগিদে শামুক সংগ্রহে মৎস্যজীবীরা পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিতপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরার শ্যামনগরে ৭১ মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, ব্যস্ত মৃৎশিল্পীরা পত্নীতলায় শয়নকক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ১ সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স: এসআরবি-৬ এর অভিযানে উদ্ধার ১৪ আগ্নেয়াস্ত্র খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমানের সহযোগী একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেফতার পাগলা মসজিদের দানবাক্সে ৬ বছরে অবিশ্বাস্য ১২ কেজি স্বর্ণ! পোরশায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত প্রান্তিক জনগোষ্ঠীর স্বাবলম্বীতায় পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ সভা গাছের কাঠ পোড়ানো সব ইটভাটা বন্ধ করা হবে: ড. সাইমুম পারভেজ

সিংড়ায় পুলিশ-বিএনপির সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত সহ আটক ৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

কাবিল উদ্দিন কাফি , সিংড়া (নাটোর) প্রতিনিধি……………………………………..

নাটোরের সিংড়ায় পুলিশ-বিএনপির সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দাউদার মাহমুদ সহ ৩জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টায় সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় বিএনপির লিফলেট বিতরণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দাউদার মাহমুদের নেতৃত্বে ৭ জানুয়ারী নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করতে গেলে পুলিশ বাঁধা দেয়। এতে পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ও গাড়ী ভাঙ্গচুরের ঘটনা ঘটে। এতে এসআই আব্দুল রহিম সহ ৩ পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়।

আহত অন্য ২ পুলিশ সদস্যরা হলেন, কনস্টবল আব্দুল লতিফ ও গাড়ী চালক আব্দুল মালেক। আহত তিন পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হযেছে। পরে ঘটনাস্থল থেকে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দাউদার মাহমুদ সহ জার্জিস ও আসাদ নামের তিনজনকে আটক করে পুলিশ।

এ ঘটনার প্রতিবাদে দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগ। পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করে সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি এই অপচেষ্টা করার চেষ্টা করছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট