1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কালীগঞ্জে নির্বাচন আচরণবিধি লংঘনের দায়ে চারজনের জেল জরিমানা - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ:
ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের ভিসার আবেদনে দালালদের খপ্পরে পড়বেন না, নিজে আবেদন করুন: মনোজ কুমার রাসিক প্রশাসকের প্রতিশ্রুতির বাস্তবায়ন: অবশেষে সম্পন্ন হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শিবগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তুলা ব্যবসায়ী নিহত নাচোলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত, ৮৮টি বিদ্যালয়ে ফুটবল বিতরণ যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক

কালীগঞ্জে নির্বাচন আচরণবিধি লংঘনের দায়ে চারজনের জেল জরিমানা

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মো: ইব্রাহিম খন্দকার,  কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি…………………………….

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা লংঘনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজনকে ৩৫ হাজার টাকা অর্থদন্ড ও দুইজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে হাফসা নাদিয়া।

এসময় বেঞ্চ সহকারী আল আমিন ও কালীগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন।

সহকারী কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার রাতে (৩০ ডিসেম্বর) উপজেলার মোক্তারপুর এলাকায় সরকারী আদেশ ও আচরণ বিধি লংঘনের দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় নৌকা প্রতীকের দুই কর্মী-সমর্থক মোক্তারপুর ইউনিয়নের ধনপুর গ্রামের মৃত আঃ মোতালিব খন্দকারের পুত্র শফিকুল ইসলাম খন্দকার ও একুতা গ্রামের মোঃ নুরুল হকের পুত্র তাইফুর মুরসালিনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এছাড়াও জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ১৮(১) ধারায় একুতা গ্রামের শেখ মোঃ মোসলেহ উদ্দিনের পুত্র নৌকা প্রতীকের সমর্থক মোঃ সামসুল আলমকে ৩০ হাজার ও সাওরাইদ গ্রামের মোহাম্মদের পুত্র মোঃ সেলিম শেখকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট