1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবস উপলক্ষ্যে বিজিবি ৫৯ ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবস উপলক্ষ্যে বিজিবি ৫৯ ব্যাটালিয়নের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি………………………………………..

চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে অসুস্থ, দুঃস্থ, অসহায়, গরিব প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেছে বিজিবি ৫৯ ব্যাটালিয়ন। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিজিবি ৫৯ ব্যাটালিয়ন সদর দফতরে এ উদ্যোগ গ্রহণ করা হয়। ব্যাটালিয়নের মেডিকেল অফিসার রোগীদের চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

এসময় উপস্থিত ছিলেন- রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া, উপ-অধিনায়ক মেজর এস.এম. ইমরুল কায়েসসহ কর্মকর্তারা। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাটালিয়নের আশপাশের অসুস্থ, দুঃস্থ, অসহায়, গরিব সাধারণ মানুষের জন্য বিনামূল্যে নিজস্ব মেডিকেল অফিসার দ্বারা চিকিৎসা প্রদান হয়। সেই সঙ্গে ব্যাটালিয়নের নিজস্ব ওষুধ প্রদান করা হয়। প্রায় ৫০০ জন রোগীকে সেবা প্রদান করা হয়। সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুব আনন্দিত। আগামীতে এ ধরণের উদ্যোগ চান চিকিৎসা নিতে আসা রোগীরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট