1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী র‍্যাবের হাতে ১০ কোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে আটক - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

রাজশাহী র‍্যাবের হাতে ১০ কোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে আটক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি……………………………………..

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে ১০ কেজি হেরোইনসহ বাবা ও ছেলেকে আটক করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার সকালে জেলার সদর থানার চরবাগডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া হেরোইনের মূল্য আনুমানিক ১০ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।

এ বিষয়ে দুপুরে রাজশাহী র‍্যাব সদর দফতরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অধিনায়ক লে.কর্নেল রিয়াজ শাহরিয়ার। আটককৃতরা হলেন, চর বাগডাঙ্গা এলাকার শরিফুল ইসলাম ওরফে ধুলু (বাবা) এবং মেমিনুল ইসলাম (ছেলে)।

র‍্যাব অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে চাপাইনবাবগঞ্জ জেলার সদর চর বাগডাঙ্গা এলাকা দিয়ে সীমান্ত পার হয়ে হেরোইনের বড় চালান আসছে। খবর পেয়ে র‍্যাব সদস্যরা অভিযানে নামে। বৃহস্পতিবার সকাল শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়ার বাড়িতে অভিযান চালায় তারা। এ সময় তার ছেলে মোমিনুল ইসলামকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাড়ির পেছনে বাগানের মধ্যে মাটির গর্তে বালতির ভেতরে পুঁতে রাখা অবস্থায় ১০ কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় শরিফুল ইসলাম ওরফে ধুলু মিয়াকেও আটক করা হয়। আটক ধুলুর বিরুদ্ধে আরো মাদকের মামলা রয়েছে।

অধিনায়ক লে.কর্নেল রিয়াজ শাহরিয়ার আরও জানান, চলতি বছর র‍্যাব-৫ রাজশাহীতে ৮৩ কেজি হেরোইন উদ্ধার করেছে। ১০ কেজি হেরোইন উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের অভিযুক্তদের বিরুদ্ধে প্রস্তুতি চলছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট