1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিংড়ায় পরোকিয়ার জেরে গৃহবধুর আত্মহত্যা - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

সিংড়ায় পরোকিয়ার জেরে গৃহবধুর আত্মহত্যা

  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# কাবিল উদ্দিন কাফি, সিংড়া (নাটোর) প্রতিনিধি…………………………………….

নাটোরের সিংড়ায় পরোকিয়ার জেরে লিপি খাতুন(৩৪) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (১০ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধু লিপি খাতুন মহিষমারী বেলতোলা গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী ও দুই সন্তানের মা। তার স্বামী গোলাম মোস্তফা সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পল্লিবিদ্যুতে চাকুরী করেন। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম।

স্থানীয়রা জানায়, চাকুরীর কাজে স্বামী বাহিরে থাকায় এক যুবকের সাথে পরোকিয়ায় আসক্ত ছিল লিপি খাতুন। এরই জেরে শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতের খাবার শেষে সন্তানরা ঘুমিয়ে পড়লে সবার অগোচরে রবিবার ভোর রাতে নিজ ঘরের সিলিং এর সাথে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন স্থানীয়রা।

নিহত লিপি খাতুনের স্বামী গোলাম মোস্তফা জানান, ফোনে এক যুবকের সাথে পরোকিয়ায় আসক্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আমার স্ত্রী লিপি খাতুন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট