1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জ বিএনপি থেকে বহিষ্কার হলেন বিএনএমের প্রার্থী মতিন - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
“ইরানকে সাহায্য করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর আছে”: ট্রাম্প কেমিক্যাল ও কাপড়ের রঙ দিয়ে তৈরি হচ্ছিল গুড়: বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সচেতন মহলের ক্ষোভ নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতে গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের মতবিনিময় সভা নাচোলে দুই ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ প্রত্যাহার, গণসংবর্ধনা দিল বিএনপি দুর্গাপূজা উপলক্ষে রাসিকে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপে হাতাহাতি, সাংবাদিকদের মারধর ও মোবাইল ছিনতাই বিনা নোটিশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: শিবগঞ্জে পল্লী বিদ্যুৎ ডিজিএমের ভূমিকা নিয়ে প্রশ্ন একদিন পরই শারদীয় দুর্গোৎসব: বাঘার ৪৭ মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে চরম ব্যস্ততা ক্লাস চলাকালীন কোচিং সেন্টার বন্ধের নির্দেশ রাজশাহী জেলা প্রশাসনের

চাঁপাইনবাবগঞ্জ বিএনপি থেকে বহিষ্কার হলেন বিএনএমের প্রার্থী মতিন

  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি…………………………………………………..

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনয়ন নিয়ে প্রার্থী হওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাঁকে বহিষ্কার করা হয়। জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আব্দুল মতিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম বলেন, আব্দুল মতিন কাউকে না জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনএমের প্রার্থী হয়েছেন। আর এ জন্যই তাঁকে বহিষ্কার করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের কাছে বিএনএমের প্রার্থী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দেন আব্দুল মতিন। আব্দুল মতিন ২০১১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন। আব্দুল মতিন বলেন, মনোনয়নপত্র দাখিলের আগে বিএনপি থেকে পদত্যাগ করতে চাইলেও স্থানীয় নেতারা পদত্যাগপত্র গ্রহণ করেননি।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট